বাংলাদেশ ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার Logo চাহিদা বাড়ছে তালশাঁসের বেনাপোল Logo যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সংগৃহীত ছবি

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৫ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে শুরু করার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এমপি রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগে পরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে পর্যাপ্ত টিকার মজুত থাকায় সেটি এগিয়ে এনে ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল।

তিনি বলেন, বর্তমানে দেশে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে, যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিকা সংগ্রহে গতি আনতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অব্যবহৃত তহবিলও এ কাজে ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীতের অব্যবস্থাপনার কারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং দেশে টিকার কোনো সংকট নেই।

এ সময় হামের বিষয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশিত: ০৪:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬