রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০০:২৪
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জীবনের নিরাপত্তা ও আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বালিয়া গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিজ গ্রামসহ ইউনিয়নের ১০টি গ্রামে ডিস ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৮ মার্চ রাত ৮টার দিকে তার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে একই এলাকার বাপ্পি হোসেন, কাওছার আলী, কাফি, মিন্টু, রাকিবসহ আরও কয়েকজন যাত্রাগাছী গ্রামের মোসলেম মোল্লার আমবাগানে তার ছেলে নাজমুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় ডিস ব্যবসায়ী সোনা উদ্দীনের লাইনম্যান মোনায়েম হোসেন নাজমুল হোসেনকে উদ্ধারে এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা লাইনম্যান মোনায়েম হোসেনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে মারাত্মক জখম করে। এছাড়াও তারা নাজমুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার পরপরই সোনা উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা ডিস ব্যবসায়ীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত গ্রেপ্তার না করা হলে যে কোনো সময় তারা আবার বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ট্যাগসমূহ: আহত সংঘর্ষ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে