বাংলাদেশ ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি Logo এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল Logo ইসলামী অর্থনীতির শীর্ষ ১০ বিদ্যাপীঠ Logo ফিরে আসো রবের আহ্বানে: তওবা, দোয়া ও আশার বার্তা Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ লামিন ইয়ামাল: “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ”

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

ছবিঃলামিন ইয়ামাল (সংগৃহীত)

স্পেন ও মিসরের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ওঠা মুসলিমবিদ্বেষী স্লোগান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আলোচনার কেন্দ্রে এখন দর্শকদের ওই আচরণ।

ঘটনার পর স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল প্রকাশ্যে ক্ষোভ জানান। তিনি এ ঘটনাকে ‘অসম্মানজনক ও অসহনীয়’ বলে আখ্যা দেন। বিষয়টি তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে এক পোস্টে ইয়ামাল নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ।” তিনি উল্লেখ করেন, স্টেডিয়ামে ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, যা একজন মুসলিম হিসেবে তার কাছে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।

ইয়ামাল আরও বলেন, ফুটবল আনন্দ ও সমর্থনের জায়গা—এখানে ধর্মকে ব্যবহার করে কাউকে উপহাস করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণের প্রকাশ। তিনি সবাইকে পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।

১৮ বছর বয়সী এই ফুটবলার স্পেনে জন্মগ্রহণ করলেও তার বাবা মরোক্কান ও মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক। মরক্কোর হয়ে খেলার সুযোগ থাকলেও ছোটবেলা থেকেই স্পেনের হয়ে খেলছেন তিনি এবং ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসন্ন বিশ্বকাপেও স্পেন দলের অন্যতম ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন ইয়ামাল।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ লামিন ইয়ামাল: “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ”

প্রকাশিত: ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬