বাংলাদেশ ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় ‘আকবর কোম্পানি’ নামক একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের ছেলে। অপর নিহত আলাউদ্দিনের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও সহকর্মী শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে ইটভাটার লোড-আনলোড কার্যক্রম সম্পন্ন করে তারা পাশের একটি টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দিলে ঘরের ভেতরে শর্ট সার্কিট হয়। এতে দুজনই মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।”

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হবে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, “ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ইটভাটায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬