সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৬:০৫
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপাচার্যের দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর কাজের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছি। তিনি আরও বলেন, সমালোচনামূলক সংস্কৃতি থেকে বের হয়ে গঠনমূলক চিন্তা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসুর ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জকসুর একটি সুস্পষ্ট আইনগত কাঠামো রয়েছে। সেই কাঠামোর আলোকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে তা বাস্তবায়ন সহজ হয় এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ নিশ্চিত করা সম্ভব।

সৌজন্য সাক্ষাতে জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম, পাঠাগার ও সেমিনার বিষয় সম্পাদক রিয়াসাল রাকিবসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে