মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৪৬:৩৫
শিরোনাম
ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:১৮
শেয়ার: mail
বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় জ্বালানি বিক্রয় কার্যক্রম তদারকি ও সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) উপজেলার ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারী ফিলিং স্টেশন এবং মচমইল বাজার এলাকায় অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া। এ সময় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রয়ের কার্যক্রম মনিটরিং করা হয় এবং ভোক্তাদের কাছে সঠিকভাবে জ্বালানি বিক্রি নিশ্চিত করা হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই করা হলে বেশ কয়েকজন চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ নিবন্ধন না থাকায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এদিন মোবাইল কোর্টে মোট ৭টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জ্বালানি বিক্রয় কার্যক্রম ও সড়ক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা

বিস্তারিত কমেন্টে