রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০৫:২৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল

চলতি এপ্রিল মাস থেকে অটোগ্যাসের দামও বড়ভাবে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে ২ মার্চ অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল, তখন প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

একই সময়ে ১২ কেজি এলপিজির দামও বাড়ানো হয়েছে। আগের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছিল, যা মার্চ মাসে অপরিবর্তিত ছিল।

অটোগ্যাস কী?
অটোগ্যাস মূলত এলপিজি, যা রান্নার সিলিন্ডার গ্যাস হিসেবেও ব্যবহৃত হয়। এটি পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী, এবং ডিজেল, পেট্রোল বা সিএনজির তুলনায় যানবাহনে বেশি ব্যবহার হয়। পাশের দেশ ভারতেও অটোগ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কোথায় ব্যবহৃত হয়?
বিশেষজ্ঞরা জানান, মাটির গভীর থেকে প্রাপ্ত গ্যাসকে প্রক্রিয়াজাত করে এলপিজি ও ন্যাচারাল গ্যাসের বিভিন্ন ফর্মে রূপান্তর করা হয়। ন্যাচারাল গ্যাস পাইপলাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসাবাড়িতে ব্যবহার করা হয়, এবং এলপিজি বা অটোগ্যাস পরিবহনে ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল

বিস্তারিত কমেন্টে