বাংলাদেশ ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ডিপো থেকে তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা

ছবিঃ সংগৃহীত

দেশের সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি সচিব শাহিনা সুলতানা শনিবার (২৮ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহে কোনো ত্রুটি না হওয়ার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, দেশের প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি সরবরাহ শুরু হবে সকাল ৭টা থেকে এবং শেষ হবে বিকেল ৩টায়। এর আগে ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল নিতে পারতেন।

বিপিসি জানিয়েছে, তাদের অধীনস্থ তিনটি বিপণন কোম্পানি — পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি — এই নতুন সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করে তেলের মজুদ রক্ষা ও সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডিপো থেকে তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা

প্রকাশিত: ০১:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬