বাংলাদেশ ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের প্রথম জানাজা সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও অংশ নেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানান।

পরবর্তীতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপও শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন দিলারা হাফিজ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ০১:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬