মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৪:৪৬

জুনিয়র ভিডিও এডিটর খুঁজছে জনপ্রিয় ডিজিটাল মাধ্যম ‘কাল প্রকাশ’

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
জুনিয়র ভিডিও এডিটর খুঁজছে জনপ্রিয় ডিজিটাল মাধ্যম ‘কাল প্রকাশ’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মাধ্যম ‘কাল প্রকাশ’ তাদের ভিডিও কন্টেন্ট বিভাগকে আরও সমৃদ্ধ করতে দক্ষ ভিডিও এডিটর (জুনিয়র) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাল প্রকাশের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও কাহিনীগুলিকে যারা নিপুণ হাতের ছোঁয়ায় পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন, তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা:
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের ভিডিও এডিটিং ও কালার গ্রেডিংয়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া দক্ষতা হিসেবে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:

  • Adobe Premiere Pro, After Effects এবং Davinci Resolve সফটওয়্যারে দারুণ পারদর্শিতা।
  • সৃজনশীলতা, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে গভীর জ্ঞান এবং একটি সমৃদ্ধ পোর্টফোলিও।
  • ভিডিওর জন্য উপযুক্ত মিউজিক ও সাউন্ড এফেক্ট নির্বাচনের ক্ষমতা।
  • দলগত কাজে পারদর্শী হওয়া আবশ্যক।

বেতন ও কর্মস্থল:
নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত বা সিভি পাঠানোর জন্য ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ইমেইল করতে বলা হয়েছে।

সিভি পাঠানোর ঠিকানা: cv.kalprakash@gmail.com

সৃজনশীল কাজের মাধ্যমে যারা ডিজিটাল মিডিয়ায় নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

জুনিয়র ভিডিও এডিটর খুঁজছে জনপ্রিয় ডিজিটাল মাধ্যম ‘কাল প্রকাশ’

বিস্তারিত কমেন্টে