বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪৯:১৬
শিরোনাম
● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে

ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াড ফাঁস, থাকছেন নেইমার!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াড ফাঁস, থাকছেন নেইমার!

বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী সোমবার (১১ মে) ফিফার কাছে জমা দেওয়ার জন্য ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।

সাংবাদিক দিয়োগো দান্তোস এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেই তালিকায় জায়গা পাচ্ছেন নেইমার জুনিয়র। তবে চোটের কারণে তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রাথমিক দলে নাম থাকলেও ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নেইমারের সুযোগ এখনো নিশ্চিত নয়। কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, প্রস্তুতি পর্বে ফিটনেসে উন্নতি দেখাতে পারলে ৩৪ বছর বয়সী এই তারকাকে বিবেচনায় রাখা হবে। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, চোটের কারণে এদের মিলিতাও ও রদ্রিগোর বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। দুজনেরই বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন বলে মনে করা হচ্ছে। ফলে নতুন কোনো ইনজুরি এড়াতে কোচিং স্টাফ বাকি ম্যাচগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

ফিফার নিয়ম অনুযায়ী, নিশ্চিত ইনজুরির ক্ষেত্রে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে। এস্তেভাও সময়মতো সুস্থ না হলে বিকল্প হিসেবে রায়ান ও এনড্রিককে বিবেচনায় রাখা হচ্ছে। এছাড়া লুইস হেনরিকর জায়গা প্রায় নিশ্চিত বলেও ধারণা করা হচ্ছে।

তবে ব্রাজিল শিবিরের আশা, পালমেইরাসে চিকিৎসাধীন এস্তেভাও বিশ্বকাপের শুরুতেই ফিট হয়ে ফিরতে পারবেন। তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াড ফাঁস, থাকছেন নেইমার!

বিস্তারিত কমেন্টে