শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৬:১৭

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ তিন আসামী গ্রেফতার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১০:৪৩
শেয়ার: mail
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ তিন আসামী গ্রেফতার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

গত শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, রামগঞ্জ থানার এসআই (নিঃ) প্রনব আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উদয়পুর কাজিম উদ্দিন বেপারী বাড়ির নিজ বসতঘর থেকে নাজমুল ইসলাম মোহন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি নজরুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত নাজমুল ইসলাম মোহন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং রামগঞ্জ থানার এফআইআর নং-০৮/১১২, তারিখ ১৭ জুলাই ২০২৫, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) ধারায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী।

এদিকে পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামীকে আটক করে পুলিশ। তারা হলেন— উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রাশেদ হোসেন (২৪) এবং লামচর নোয়া বাড়ির তোফায়েল আহম্মদের মেয়ে সালমা আক্তার (৪০)।

রামগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান পৃথক অভিযানে তাদের গ্রেফতার করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ তিন আসামী গ্রেফতার

বিস্তারিত কমেন্টে