মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪১:০৬
শিরোনাম
● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ

আট বিভাগে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
আট বিভাগে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শনিবার দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

যেসব এলাকায় বেশি বৃষ্টি হতে পারে পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তিন দিনের পূর্বাভাস আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী শুক্রবার, শনিবার ও রোববার (২১–২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে শুক্রবার ও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কেন হচ্ছে এই বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ ছাড়া ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আট বিভাগে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিস্তারিত কমেন্টে