বাংলাদেশ ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

হজযাত্রীদের ওষুধ বহনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব

হজ পালনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। এই বিপুল সংখ্যক হজযাত্রীর স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি।

নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ ধরনের ওষুধ সঙ্গে বহনের ক্ষেত্রে হজযাত্রীদের আগে থেকে অনুমতিপত্র নিতে হবে এবং নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে।

গালফ নিউজের বরাতে জানা গেছে, হজযাত্রীদের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেম (CDS)-এ ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে।

আবেদনের সময় যেসব নথি প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে—

  • পাসপোর্টের কপি
  • গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট
  • ওষুধ এবং তার প্যাকেটের স্পষ্ট ছবি

নতুন নিয়মে বলা হয়েছে, একজন হজযাত্রী তার সৌদি আরবে অবস্থানের মেয়াদের সমপরিমাণ সময়ের ওষুধ সঙ্গে নিতে পারবেন, সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত। অর্থাৎ কারও অবস্থান যদি ১৫ দিনের হয়, তবে তিনি শুধু ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করা, পাশাপাশি পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারের ওপর নজরদারি জোরদার করা।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

হজযাত্রীদের ওষুধ বহনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব

প্রকাশিত: ০৬:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬