বাংলাদেশ ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

রাশমিকাকে নিয়ে নিরাপত্তাহীনতার প্রশ্নে মুখ খুললেন কৃতি শ্যানন

সংগৃহীত ছবি

গত কয়েক বছরে রাশমিকা মান্দানার অভিনীত বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। যদিও সেগুলোর অনেকগুলোই ছিল নায়ককেন্দ্রিক চরিত্রে। অন্যদিকে কৃতি শ্যাননের কিছু সিনেমা বাণিজ্যিকভাবে খুব বড় সাফল্য না পেলেও তার অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এমন প্রেক্ষাপটে আসন্ন সিনেমা ‘ককটেল ২’–এ এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। আর সেখান থেকেই শুরু হয়েছে আলোচনা—একই ছবিতে কাজ করতে গিয়ে কৃতির মধ্যে রাশমিকাকে ঘিরে কোনো অস্বস্তি বা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কি না।

তবে এই প্রশ্ন একেবারেই উড়িয়ে দিয়েছেন কৃতি শ্যানন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাশমিকাকে নিয়ে তার মধ্যে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই। বরং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।

কৃতি আরও বলেন, রাশমিকার মধ্যে কোনো নেতিবাচকতা নেই। তিনি অত্যন্ত ইতিবাচক, আন্তরিক এবং ভালো মানুষ। শুটিং সেটে তাদের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

হোমি আদাজানিয়ার পরিচালনায় নির্মিত ‘ককটেল ২’–এ কৃতি ও রাশমিকার পাশাপাশি দেখা যাবে শাহিদ কাপুরকেও। ইতোমধ্যে সিনেমাটির একটি গানের দৃশ্য প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ সিনেমাটি পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়া। সেই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলি খান ও ডায়ানা পেন্টি। বিশেষ করে ভেরোনিকা চরিত্রে দীপিকার অভিনয় তখন ব্যাপক প্রশংসিত হয়েছিল।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

রাশমিকাকে নিয়ে নিরাপত্তাহীনতার প্রশ্নে মুখ খুললেন কৃতি শ্যানন

প্রকাশিত: ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬