রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২১:৪৯

আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫৫
শেয়ার: mail
আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভূমিকম্প। প্রতীকী ছবি

ভারতের আসাম রাজ্যে শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকোভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটি ছিল অগভীর। যদিও এর সুনির্দিষ্ট গভীরতা এখনো নিশ্চিত করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প হলে কম্পন সাধারণত বেশি অনুভূত হয়। ফলে আসামের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ভূমিকম্প

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

বিস্তারিত কমেন্টে