বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৫৭:২২
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে তামিমকে ছাড়িয়ে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩১
শেয়ার: mail
জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে তামিমকে ছাড়িয়ে নতুন রেকর্ড

নিজের ৩৯তম জন্মদিনে অনন্য এক কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে অর্ধশতক পূর্ণ করে দেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এখন তিনি।

শনিবার (০৯ মে) টেস্টের দ্বিতীয় দিনে ৪৮ রান নিয়ে ব্যাট করতে নামেন মুশফিক। দিনের শুরুতেই শাহিন শাহ আফ্রিদির বলে এক রান নিয়ে তিনি ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক পূর্ণ করেন। এতে তিনি ছাড়িয়ে যান তামিম ইকবালকে এবং গড়ে নতুন ইতিহাস।

এতদিন এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। তিনি টেস্টে ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (১০ সেঞ্চুরি ও ৩১ ফিফটি) নিয়ে শীর্ষে ছিলেন। তবে মুশফিক এখন সেই সংখ্যাকে ছাড়িয়ে ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের (১৩ সেঞ্চুরি ও ২৯ ফিফটি) মালিক।

এছাড়া গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দুই ইনিংসে অপরাজিত ৫৩ ও ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ফলে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রান করে নিজের ধারাবাহিকতাও ধরে রাখলেন অভিজ্ঞ এই ব্যাটার, যাকে বলা হয় বাংলাদেশের “মিস্টার ডিপেন্ডেবল”।

বাংলাদেশের হয়ে টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের তালিকায় মুশফিক ও তামিমের পর আছেন মুমিনুল হক, যার সংখ্যা ৩৯। চতুর্থ স্থানে রয়েছেন সাকিব আল হাসান, যার সম্মিলিত ফিফটি ও সেঞ্চুরির সংখ্যা ৩৬।

জন্মদিনে এমন অর্জন মুশফিকের ক্যারিয়ারকে আরও বিশেষ করে তুলেছে। মিরপুরে তার ব্যাটেই বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ দল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে তামিমকে ছাড়িয়ে নতুন রেকর্ড

বিস্তারিত কমেন্টে