বাংলাদেশ ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

অনুমতি ছাড়া হজ পালনে কঠোর শাস্তির হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের

অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানায়। এতে বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের হজসংক্রান্ত সব বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে হজ পালনের চেষ্টা ছাড়াও এতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনো সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী এবং যানবাহনের মালিকদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। অবৈধ কাজে ব্যবহৃত যানবাহনও আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা হতে পারে।

সৌদি আরবের সংশোধিত নিয়ম অনুযায়ী, কেবল বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই বিধান হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে।

ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না বলে জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ সবাইকে এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং লঙ্ঘনের তথ্য নির্দিষ্ট জরুরি নম্বরে জানানোর অনুরোধ করেছে।

এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। সম্প্রতি ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

অনুমতি ছাড়া হজ পালনে কঠোর শাস্তির হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের

প্রকাশিত: ০৪:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬