রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫০:১৮

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা
  • ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (প্রতি ভরি)

এর আগে গতকাল বুধবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।

বারবার দাম বাড়ায় স্বর্ণের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: সোনার দাম

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে

বিস্তারিত কমেন্টে