রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:১৪:১৩

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:০০
শেয়ার: mail
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা সংস্কার নিয়ে গবেষণাভিত্তিক ও নীতিনির্ধারণমুখী গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা : দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত এ গ্রন্থে দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎমুখী শিক্ষানীতি প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, দেশের শিক্ষা খাতে মৌলিক গবেষণা ও তার প্রয়োগ এখনো সীমিত।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে তার আগ্রহ ছিল এবং দেশ-বিদেশের শিক্ষা কাঠামো নিয়ে দীর্ঘদিন কাজ ও গবেষণা করেছেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে শিক্ষা খাতে জবাবদিহি ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি অবকাঠামোগত নানা সমস্যার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী সবসময় যোগ্যতা, দক্ষতা ও দূরদর্শিতাকে মূল্যায়ন করেন। শিক্ষা খাতে ববি হাজ্জাজের মতো আধুনিক ও সংস্কারমুখী ব্যক্তিত্বকে দায়িত্ব প্রদান তারই প্রতিফলন।

তিনি বলেন, একজন চিকিৎসক যেমন চিকিৎসার আগে রোগ নির্ণয় করেন, তেমনি শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও সঠিক ‘ডায়াগনোসিস’ জরুরি। বর্তমানে এমন অনেক সংকট রয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন ছাড়াই পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে। ফলে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গঠনে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ সংকট উত্তরণে বইটি সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘দ্য লার্নিং নেশন’ শুধু একটি বই নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি স্বপ্নপত্র। এতে জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর জাতি গঠনের প্রত্যয় স্পষ্টভাবে উঠে এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। বইটি নিয়ে আরও আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী, অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান এবং মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারসহ অনেকে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ববি হাজ্জাজ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন

বিস্তারিত কমেন্টে