শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫১:৫৪
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

মণিরামপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
মণিরামপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

পাঠ্যাভ্যাস গড়ে তোলা এবং আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে যশোরের মণিরামপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ বইমেলার উদ্বোধন সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পাঠ্যাভ্যাস বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এ সময় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক এস এম তাজাম্মুলের হাতে ‘যাযাবর: দৃষ্টিপাত’ বইটি তুলে দেন তিনি। পরে বইমেলা পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলার সংগঠক মো. রুহুল আমিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা তরুণ কান্তি হালদার বাপন, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন।

ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা জানান, আগামী ৫ আগস্ট যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক শ্রেণিভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। মেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’ প্রতিপাদ্যে আয়োজিত এ ভ্রাম্যমাণ বইমেলায় বিভিন্ন প্রকাশনার বই ২৫ থেকে ৩৫ শতাংশ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা পাঠকদের মেলায় আসা এবং প্রিয়জনকে বই উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

বিস্তারিত কমেন্টে