বাংলাদেশ ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নওগাঁর পত্নীতলায় ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সন্ধ্যায় পত্নীতলা থানার আওতাধীন বাকরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন উপজেলার চকসহবত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ মাহফুজুর রহমান (৩০)।

জানা যায়, পুলিশ সুপার নওগাঁ দিক নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে মাহফুজুর রহমানের নিজ হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর প্রতি পিসের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে,মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬