বাংলাদেশ ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ইরাকের কুর্দিস্তান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

স্থানীয় সময় গত রোববার ভোর আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সেখানে একটি কনফেকশনারি দোকানে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন—

  • মনোহার আলী (৩৫), কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে
  • বজলু (৪০), চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে

পারিবারিক সূত্রে জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ কাগজপত্র (আকামা) না থাকায় তিনি সেখানে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারে অর্থ পাঠাতেন। তবে এখনো তার ঋণ শোধ হয়নি। তার মৃত্যুর খবরে পরিবারে শোক নেমে এসেছে।

অন্যদিকে, বজলুও দেড় বছর আগে ঋণ করে ইরাকে পাড়ি জমান। ঘটনার আগের রাতেও দুই পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয় বলে স্বজনরা জানান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০১:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬