শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৫:২৪
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

মায়ের সিনেমার প্রিমিয়ারে ভিড় সামলাতে গিয়ে মেজাজ হারালেন রণবীর কাপুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১২
শেয়ার: mail
মায়ের সিনেমার প্রিমিয়ারে ভিড় সামলাতে গিয়ে মেজাজ হারালেন রণবীর কাপুর

সংগৃহীত ছবি

সাধারণত শান্ত ও ভদ্র স্বভাবের বলিউড অভিনেতা রণবীর কাপুরকে এবার ভিন্ন রূপে দেখা গেছে। মঙ্গলবার রাতে একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে ভিড় সামলাতে গিয়ে তাকে কিছুটা কঠোরভাবে কথা বলতে দেখা যায়, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে ‘মেরি দাদি কি শাদি’ ছবির প্রিমিয়ার শোতে। সেখানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কালো পোশাকে আলিয়া এবং ক্যাজুয়াল লুকে রণবীর উপস্থিত হলে আলোকচিত্রী ও ভক্তদের ভিড় বেড়ে যায়।

ভিড় অতিরিক্ত হয়ে গেলে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং গাড়ি থেকে নামার পর তারা ঠিকভাবে এগোতে পারছিলেন না। এই অবস্থায় আলিয়ার হাত ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন রণবীর।

তখনই তিনি আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, তারা যেন একটু সরে দাঁড়ান, যাতে সবাই ঠিকভাবে ছবি তুলতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

শুরুতে তার আচরণ দেখে কেউ কেউ বিভ্রান্ত হলেও পরে বিষয়টি স্পষ্ট হয় যে এটি কোনো রাগের প্রকাশ নয়, বরং ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা ছিল।

উল্লেখ্য, প্রিমিয়ার হওয়া সিনেমাটিতে রণবীরের মা নীতু কাপুর অভিনয় করেছেন। মায়ের সিনেমার আয়োজনে অংশ নিতে রণবীর-আলিয়া দুজনেই সেখানে উপস্থিত ছিলেন এবং পরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: রণবীর কাপুর

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

মায়ের সিনেমার প্রিমিয়ারে ভিড় সামলাতে গিয়ে মেজাজ হারালেন রণবীর কাপুর

বিস্তারিত কমেন্টে