বাংলাদেশ ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় ভারত ও চীন

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট দেখা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন দুই দেশের দর্শকরা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত এই দুই দেশে বিশ্বকাপ সম্প্রচারের কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সেখানে রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগ প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দিলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আরও বেশি মূল্য প্রত্যাশা করছে। ফলে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

এছাড়া সনি গ্রুপও ভারতীয় বাজারে সম্প্রচার অধিকার নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বলে জানা গেছে।

চীনের ক্ষেত্রেও একই ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো কোনো সম্প্রচার চুক্তি চূড়ান্ত হয়নি। অথচ ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট ভিউয়ারশিপের বড় অংশই ছিল চীনের দর্শকদের।

অতীতে পরিস্থিতি ভিন্ন ছিল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আগেভাগেই সম্প্রচার অধিকার নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল।

ফিফার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের সঙ্গে আলোচনা এখনো চলমান এবং বিষয়টি গোপন রাখা হয়েছে।

সূত্রগুলো জানায়, শুরুতে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ মিলিয়ে ভারতীয় বাজারের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা। পরে মূল্য কমানো হলেও রিলায়েন্স-ডিজনির প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাবে সংস্থাটি রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, ভারতে ফুটবল এখনো ক্রিকেটের মতো জনপ্রিয় নয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হওয়ায় অনেক ম্যাচ ভারতীয় সময় গভীর রাতে সম্প্রচারিত হবে, যা দর্শক আগ্রহে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে চীনে প্রায় ২০ কোটি ফুটবল সমর্থক থাকলেও জাতীয় দলের আন্তর্জাতিক ব্যর্থতা এবং বাণিজ্যিক অনিশ্চয়তা সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা বাড়াচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় ভারত ও চীন

প্রকাশিত: ০৬:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬