বাংলাদেশ ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিঠাপুকুরে গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

‎গুজব প্রতিরোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে মিঠাপুকুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৫ই মে) রংপুর আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, আঞ্চলিক তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ শাহজাহান। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার আশিক জামান এবং পুলিশ কর্মকর্তা এসআই নুর আলম।

সভায় বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা, রুপাল মিয়া, সাংবাদিক প্রদীপ কুমার গোসামী, মেহেদী হাসান, মোতাহার হোসেন, শাকিল আহমেদ,আমিরুল কবীর সুজন, রাখিবুল হাসান রাখিব , সুলতান মারজান, ও আশিকুর রহমানসহ অন্যান্যরা।

‎বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি গুজব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬