সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৯:২৭

বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথনের জয়, তামিলনাড়ু রাজনীতিতে নতুন চমক

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথনের জয়, তামিলনাড়ু রাজনীতিতে নতুন চমক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন, যিনি অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি-র দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয় পাওয়ায় সাবারিনাথন এখন টিভিকে দলের নতুন মুখ হিসেবে আলোচনায় উঠে এসেছেন। তার এই জয়কে শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং আবেগঘন এক ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। সেই তালিকায় গুরুত্বপূর্ণ একটি আসন বিরুগামবাক্কম, যা চেন্নাই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাবারিনাথন ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রবিকে পরাজিত করে প্রায় ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

জয় লাভের পর প্রতিক্রিয়ায় সাবারিনাথন বলেন, তিনি এ সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং বিজয় থালাপতি-র প্রতি কৃতজ্ঞ।

রাজনৈতিক অঙ্গনে খুব বেশি পরিচিত না হলেও কয়েক সপ্তাহ আগে একটি ভাইরাল ভিডিও তাকে আলোচনায় নিয়ে আসে। ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়লে বিজয় থালাপতি এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন। সেই মুহূর্তটি সমর্থকদের মনে দাগ কাটে এবং তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।

সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্ক, আবেগ এবং রাজনৈতিক সমর্থনের মিশেলে সাবারিনাথনের এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS    

ট্যাগসমূহ: বিজয় থালাপতি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথনের জয়, তামিলনাড়ু রাজনীতিতে নতুন চমক

বিস্তারিত কমেন্টে