শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৪২
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন, ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:২২
শেয়ার: mail
মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন, ৩ শিশুর মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এসএনসিইউ) অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে যন্ত্রপাতির ত্রুটি থেকে সৃষ্ট বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে। ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটের একটি ভেন্টিলেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো ওয়ার্ডে আগুন ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।

আগুনে গুরুতর দগ্ধ হওয়া এবং বিষাক্ত ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশের কারণে তিনটি শিশু ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় চিকিৎসাধীন বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছয় নবজাতককে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন, ৩ শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে