সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:৩৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? বিবেচনায় শুভেন্দুসহ একাধিক বিজেপি নেতা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? বিবেচনায় শুভেন্দুসহ একাধিক বিজেপি নেতা

শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত (ছবি: সংগৃহীত)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসনে জয় নিশ্চিত করে দলটি সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন।

এই রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজয় উদযাপন, আর একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন—পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?

দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে একাধিক শীর্ষ নেতার নাম আলোচনায় রয়েছে।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রভাব এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আরএসএস ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তারে কাজ করে আসছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে দলের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়া প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও আলোচনায় রয়েছে। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য সহ-সভাপতি অগ্নিমিত্রা পলের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। দুজনেই দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলীর নামও আলোচনায় রয়েছে, বিশেষ করে শহরাঞ্চলের ভোটারদের মধ্যে তার পরিচিতি ও প্রভাবের কারণে।

তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণত শেষ মুহূর্তে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে চূড়ান্তভাবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, তা এখনো স্পষ্ট নয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? বিবেচনায় শুভেন্দুসহ একাধিক বিজেপি নেতা

বিস্তারিত কমেন্টে