সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৭:২৩

‘খেলা শেষ’ লিখে বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজেপি, ফলাফল ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
‘খেলা শেষ’ লিখে বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজেপি, ফলাফল ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের দিনেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেছে। সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হওয়ার পরই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক পরিসংখ্যানে এক পক্ষের এগিয়ে থাকার দাবি সামনে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খেলা শেষ’ লিখে বার্তা দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনৈতিক মহলে এই বার্তাকে তৃণমূল কংগ্রেসের বিখ্যাত স্লোগান ‘খেলা হবে’-এর পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন রাজনৈতিক সভায় এই স্লোগান ব্যবহার করেন।

এদিকে ফলাফল ঘিরে বিজেপি শিবিরে উচ্ছ্বাসের খবর পাওয়া গেছে। কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উদযাপনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি বড় ব্যবধানে সরকার গড়তে যাচ্ছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব দাবিকে বিজেপির পরিকল্পিত প্রচারণা হিসেবে অভিহিত করেছেন। তিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, গণনার তথ্য উপস্থাপনে অনিয়ম ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

মমতা আরও দাবি করেন, কিছু কেন্দ্রে গণনা প্রক্রিয়ায় অসঙ্গতি দেখা গেছে এবং প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি দলের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সব মিলিয়ে ফলাফল প্রকাশের দিনেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

‘খেলা শেষ’ লিখে বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজেপি, ফলাফল ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

বিস্তারিত কমেন্টে