সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৪:১০
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

হামজাকে দলে নেওয়া নিয়ে বার্সেলোনার স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত আসছে শিগগিরই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
হামজাকে দলে নেওয়া নিয়ে বার্সেলোনার স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত আসছে শিগগিরই

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ‘মিশরের হালান্ড’ খ্যাত তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি গোলই এসেছে হেড থেকে, যা তার গোল করার দক্ষতাকে আরও আলাদা করে তুলেছে।

স্প্যানিশ যুব লিগের শেষ রাউন্ডে কোচ পল প্লানাসের অধীনে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল মন্টে কার্লোকে ৯-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা কাতালান যুব দল এখন লক্ষ্য করছে চ্যাম্পিয়নস কাপ জয়।

আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া হামজাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রয়েছে ক্লাবের। মৌসুম শেষে প্রায় ২০ লাখ ইউরোর বিনিময়ে তাকে কিনে নেওয়ার শর্তও রয়েছে। তবে শুরুতে প্রশাসনিক জটিলতা ও ইনজুরির কারণে তিনি নিয়মিত খেলায় ফিরতে সময় নেন।

বর্তমানে তিনি দারুণ ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত তার করা সব গোলই এসেছে হেড থেকে, যা তাকে ইংলিশ তারকা আরলিং হালান্ডের সঙ্গে তুলনায় নিয়ে এসেছে।

তবে এখনো বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে হামজাকে স্থায়ীভাবে দলে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। ক্লাবের যুব উন্নয়ন বিভাগ ও লা মাসিয়া একাডেমির মুখপাত্র পাও ক্যাম্পানিয়া জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হলে তা অফিসিয়ালভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, হামজার ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনা হবে। আপাতত ক্লাব শিরোপা উদযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দিচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

হামজাকে দলে নেওয়া নিয়ে বার্সেলোনার স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত আসছে শিগগিরই

বিস্তারিত কমেন্টে