বাংলাদেশ ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি Logo ফের ইরানে মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও নৌযান লক্ষ্যবস্তু Logo সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল উদ্ধার, আটক ১

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল (Fairdyl) উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি অটো চার্জার ভ্যান জব্দ করা হয়েছে এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সন্ধ্যার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন নজিপুর-সাপাহার সড়কের নজিপুর পৌরসভাস্থ আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় পাইকড় গ্রামের মৃত বিসু সরদারের ছেলে মোঃ নজরুল (৫৬) নিজ চালিত অটো চার্জার ভ্যানসহ পুলিশের হাতে আটক হন।

পরে ভ্যানটি তল্লাশি করে চালকের সিটের সিট বক্স থেকে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ ফায়ারডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট জব্দকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত অটো চার্জার ভ্যানটি জব্দ করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল উদ্ধার, আটক ১

প্রকাশিত: ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬