বাংলাদেশ ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এতে বাজেটের ওপর কোনো চাপ পড়বে না।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে কার্ড দেওয়া হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে বাজেট প্রস্তুত করে কার্ডের আওতাও বাড়ানো হবে।

তিনি বলেন, আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জনগণের কাছে আমরা যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, মানুষ সেটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

এ সময় হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনার নির্বাচনী এলাকাতেও অনেক নারী ফ্যামিলি কার্ডের দাবি জানিয়েছেন। আপনিও তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন।

ফ্যামিলি কার্ডকে এক ধরনের বিনিয়োগ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সচল হবে। পাশাপাশি সরকারের হিসাব অনুযায়ী মূল্যস্ফীতি কমতেও সহায়তা করবে এই কর্মসূচি।

kalprakash.com/SS

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬