সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৫৬

সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সীমান্তে চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির নিষ্ঠাপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আজ সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় বিজিবি প্রধান বাহিনীর সার্বিক আভিযানিক কার্যক্রম এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও উন্নত প্রযুক্তি সন্নিবেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ সময় সীমান্ত সুরক্ষায় বাহিনীতে আধুনিক প্রযুক্তির সংযোজন ও আধুনিকায়নের প্রশংসা করে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বিস্তারিত কমেন্টে