বাংলাদেশ ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা, গুঞ্জনে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা

সংগৃহীত ছবি

আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা—এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, দীর্ঘদিন ধরেই আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহ রয়েছে। তবে সোমবার এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। ইএসপিএন সূত্রে বলা হয়, সম্ভাব্য ট্রান্সফারের বিষয়ে আতলেতিকোর অবস্থান জানতে ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছে কাতালান জায়ান্টরা।

ভবিষ্যৎ নিয়ে আলভারেজের প্রতিক্রিয়া

তবে সরাসরি ট্রান্সফার গুঞ্জন নিয়ে মন্তব্য করতে চাননি ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো নানা খবরের দিকে মনোযোগ দিতে চান না এবং এসব বিষয়ে বারবার ব্যাখ্যা দেওয়াও সম্ভব নয়। তার মতে, এসব গুঞ্জন অনেক সময় ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হয়ে থাকে।

আলভারেজ আরও বলেন, তিনি এখন পুরোপুরি খেলায় মনোযোগ দিতে চান এবং মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে ফিট রাখা ও দলকে সাহায্য করাই তার মূল লক্ষ্য।

বার্সার পরিকল্পনা ও চ্যালেঞ্জ

বার্সেলোনায় বর্তমানে রবার্ট লেভানদোভস্কির ভবিষ্যৎ অনিশ্চিত। কোচ হান্সি ফ্লিক ক্লাবের কাছে নতুন একজন নাম্বার নাইন চাইছেন, যিনি লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আক্রমণভাগে নতুন সমন্বয় গড়তে পারেন। সেই জায়গায় আলভারেজকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইএসপিএন।

ট্রান্সফার জটিলতা

তবে এই চুক্তি বাস্তবায়ন করা বার্সেলোনার জন্য সহজ হবে না। আর্থিক বিষয় এবং আতলেতিকোর অনিচ্ছা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে যোগ দেওয়া আলভারেজের সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় সাড়ে ৯ কোটি ইউরো হতে পারে। তার বর্তমান চুক্তি ২০৩০ সাল পর্যন্ত, যেখানে রিলিজ ক্লজ রয়েছে ৫০ কোটি ইউরো।

এছাড়া আতলেতিকো তাকে দলে ধরে রাখতে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত নেওয়ার প্রস্তাবও দিতে পারে বলে জানা গেছে।

kalprakash.com/SS
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা, গুঞ্জনে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা
জনপ্রিয় সংবাদ

আলভারেজকে পেতে যোগাযোগ শুরু করেছে বার্সা, গুঞ্জনে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা

প্রকাশিত: ০৬:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬