মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৫:১৬
শিরোনাম
● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা, ৯৬ ঘণ্টা ঝুঁকিতে দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:০১
শেয়ার: mail
কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা, ৯৬ ঘণ্টা ঝুঁকিতে দেশ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। ঢাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ঝড়ের প্রবণতা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢালু এলাকা ও ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এ সময় হঠাৎ ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে সড়ক ও নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা, ৯৬ ঘণ্টা ঝুঁকিতে দেশ

বিস্তারিত কমেন্টে