রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৩:২৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা, ই-মেইল ব্যবস্থাপনা হবে আরও সহজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
জিমেইলে আসছে নতুন এআই সুবিধা, ই-মেইল ব্যবস্থাপনা হবে আরও সহজ

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করতে যাচ্ছে। এর আগে সার্চে এই ফিচার চালু করে ব্যবহারকারীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পর এবার ই-মেইল প্ল্যাটফর্মে এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির কারণে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো এআই স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে উপস্থাপন করবে। এতে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বার্তা শনাক্ত করতে পারবেন।

এছাড়া জিমেইলের সার্চ অপশনে সরাসরি প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে এআই একাধিক ই-মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে। এতে সার্চ ফলাফল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে জেমিনাই ফর ওয়ার্কস্পেসসহ গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারস সক্রিয় থাকতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ই-মেইল জিমেইল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা, ই-মেইল ব্যবস্থাপনা হবে আরও সহজ

বিস্তারিত কমেন্টে