বাংলাদেশ ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রয়োজনীয় পুরো বাজেট দেবে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

ফ্যামিলি কার্ডকে সরকারের একটি মানবিক উদ্যোগ উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন বাজেটে এই প্রকল্পের জন্য যত অর্থ প্রয়োজন হবে, সরকার তার পুরোটা বরাদ্দ দেবে।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প বাস্তবায়নে কিছু ভুল ছিল। ভবিষ্যতে যেন এমন সমস্যা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, পাইলট প্রকল্পে ভুলের পরিমাণ ছিল প্রায় ১ শতাংশ। সেখানে এমন কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের এই সুবিধা পাওয়ার কথা নয়। আবার যাদের পাওয়ার কথা ছিল, তাদের কেউ কেউ তালিকা থেকে বাদ পড়েছেন।

এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রয়োজনীয় পুরো বাজেট দেবে সরকার: অর্থমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রয়োজনীয় পুরো বাজেট দেবে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬