বাংলাদেশ ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাকিস্তান সফর বাতিলের পর অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনা এখন অচলাবস্থার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের বিশ্লেষক এমা শর্টিস। তার মতে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের পাকিস্তান সফর বাতিল হওয়ায় আলোচনায় অগ্রগতি থেমে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ কী হবে তা বলা কঠিন, কারণ সিদ্ধান্তগুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

তবে বিশ্লেষকটি মনে করেন, অচলাবস্থা সত্ত্বেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের কিছুটা নমনীয়তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এমা শর্টিস সতর্ক করে বলেন, নেতাদের অবস্থান ও স্বার্থভিত্তিক সিদ্ধান্তের কারণে পরিস্থিতি যেকোনো সময় নতুন মোড় নিতে পারে।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
পাকিস্তান সফর বাতিলের পর অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

পাকিস্তান সফর বাতিলের পর অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

প্রকাশিত: ০২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬