বাংলাদেশ ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে সংঘাত চলাকালে সংযুক্ত আরব আমিরাতে গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। ইসরায়েলি একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। পরে সিএনএনও বিষয়টি নিশ্চিত করে।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলেও, দুই দেশের মধ্যে এ ধরনের সরাসরি সামরিক সহযোগিতার ঘটনা আগে সামনে আসেনি।

সূত্র জানায়, যুদ্ধ চলাকালে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমিরাতে আয়রন ডোম পাঠানোর নির্দেশ দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে তা দ্রুত উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সংঘাত চলাকালে দেশটিকে লক্ষ্য করে ৫৫০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টির বেশি ড্রোন হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানে।

ইসরায়েলের তৈরি আয়রন ডোম একটি স্বল্পপাল্লার ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট, মর্টার শেল, কামানের গোলা এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম। বিভিন্ন দেশে প্রযুক্তিটি রপ্তানি করা হলেও অন্য কোনো দেশে সরাসরি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল

প্রকাশিত: ১১:০০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬