বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪০:৩০
শিরোনাম
● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি

সংগৃহীত ছবি

মাদক সংক্রান্ত এক মামলায় অবশেষে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। দীর্ঘ তদন্ত শেষে মুম্বাই পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে মামলাটি থেকে এই দুই তারকাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২২ সালে দায়ের হওয়া এই মামলার তদন্ত চলাকালে তাদের নাম সামনে আসে। পরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়।

সম্প্রতি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানায়, মাদক চক্রের সঙ্গে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

২০২২ সালের আগস্টে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও মাদক নিয়ন্ত্রণ শাখা মোহাম্মদ সেলিম ওরফে সোহেল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার রুপি মূল্যের মেফিড্রোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, বিভিন্ন পার্টিতে তিনি মাদক সরবরাহ করতেন, যেখানে বিনোদন জগতের অনেক তারকার উপস্থিতি থাকত।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৫ সালে তদন্ত আরও বিস্তৃত করা হয়। এ সময় শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। একই মামলায় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরহান আওয়াতরামানি (ওরি), অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে মাদক পাচার চক্রে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে চার্জশিট চূড়ান্ত করার সময় শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি

বিস্তারিত কমেন্টে