বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৮:১৫
শিরোনাম
● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ

ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক

মোবাইল ফোনে মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে। এ ঘটনায় প্রবাসীকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে লালপুর থানার এসআই এ জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মো. শান্ত আলী (২০) ও তাঁর বাবা মো. শহিদুল ইসলাম (৩৮)। তাঁরা দুজনই নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শান্ত আলী নিজেকে ‘সুমাইয়া আক্তার’ নামে পরিচয় দিয়ে মেয়ের কণ্ঠে এক ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। একপর্যায়ে ওই প্রবাসীর সঙ্গে বিয়ের সম্পর্ক স্থাপন করা হয়। এ সময় শান্ত আলীর বাবা শহিদুল ইসলাম নিজেকে ওই প্রবাসীর শ্বশুর পরিচয়ে কথা বলতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ, বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

লালপুর থানা পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর আটক মো. শান্ত আলী ও মো. শহিদুল ইসলামকে বুধবার (৭ অক্টোবর) নাটোরের আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক

বিস্তারিত কমেন্টে