বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৩৭:১৯

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় ধাপ সম্পন্ন, শতভাগ স্বচ্ছতার আশ্বাস এসপি’র

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় ধাপ সম্পন্ন, শতভাগ স্বচ্ছতার আশ্বাস এসপি’র

ছবিঃ সংগৃহীত

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর পুলিশ লাইনস মাঠে অত্যন্ত স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (PET) অনুষ্ঠিত হয়।

নিয়োগ কার্যক্রম সূত্রে জানা গেছে, প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের চারটি ইভেন্টে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। ইভেন্টগুলো ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। প্রতিটি ইভেন্টে প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী দিন শেষে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন।

তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। নিয়োগ বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

নিয়োগ কার্যক্রম চলাকালে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যোগ্য ও দক্ষ পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে দেশব্যাপী চলমান নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পিরোজপুরেও পর্যায়ক্রমে পরবর্তী ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় ধাপ সম্পন্ন, শতভাগ স্বচ্ছতার আশ্বাস এসপি’র

বিস্তারিত কমেন্টে