বাংলাদেশ ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

হরমুজে অবরোধ চললে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরের ওপর অবরোধ অব্যাহত রাখে, তাহলে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। এ বিষয়ে মার্কিন পক্ষকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

ইরানের হজরত খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে বেশি শক্তিশালী এবং জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তারা দাবি করে, অতীতের সংঘাত পরিস্থিতিতে ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার কিছু অংশ ইতোমধ্যে প্রদর্শন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের কর্মকাণ্ড ও আঞ্চলিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অব্যাহত রেখেছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, নতুন কোনো আগ্রাসন হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আরও কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

আল জাজিরার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

হরমুজে অবরোধ চললে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ০৭:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬