বাংলাদেশ ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

‘২০ হাজার কোটি টাকা ছাপানো হয়নি, তথ্যটি সত্য নয়’: অর্থমন্ত্রী আমির খসরু

কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে—এ ধরনের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই এবং এ ধরনের গুজব ভিত্তিহীন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানো এবং অপ্রয়োজনীয়ভাবে টাকা ছাপানো থেকে সরে আসা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দায়িত্বশীল নীতি অনুসরণ করছে।

তিনি আরও দাবি করেন, অতীতে কিছু গোষ্ঠীর হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হয়েছিল, যা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে কাজ চলছে বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, অর্থনীতির গতি সচল রাখা এবং প্রবৃদ্ধি বাড়াতে বাজেটের আকার বৃদ্ধি করা প্রয়োজন। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

‘২০ হাজার কোটি টাকা ছাপানো হয়নি, তথ্যটি সত্য নয়’: অর্থমন্ত্রী আমির খসরু

প্রকাশিত: ০৭:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬