বাংলাদেশ ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

গরমে ঘামাচি থেকে মুক্তির সহজ উপায় ও প্রতিরোধের কার্যকর টিপস

সংগৃহীত ছবি

তীব্র গরম ও অতিরিক্ত ঘামের কারণে বর্তমানে ত্বকের একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে ঘামাচি। দীর্ঘ সময় রোদে থাকা বা ঘাম জমে থাকলে ত্বকে লালচে র‍্যাশ, ছোট ফুসকুড়ি এবং চুলকানি দেখা দেয়। এতে অস্বস্তি বাড়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ঘামাচি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

ঘামাচি থেকে বাঁচতে যা করবেন—

পাউডার ব্যবহারে সতর্কতা
অনেকে ঘামাচি হলে বেশি পাউডার ব্যবহার করেন, কিন্তু এটি লোমকূপ বন্ধ করে সমস্যা আরও বাড়াতে পারে।

নিয়মিত গোসলের অভ্যাস
দিনে অন্তত দুইবার গোসল করলে শরীর পরিষ্কার থাকে এবং ঘাম ও ময়লা জমে লোমকূপ বন্ধ হয় না।

হালকা ও আরামদায়ক পোশাক পরা
গরমে সুতির ঢিলেঢালা পোশাক পরাই সবচেয়ে ভালো। সিনথেটিক বা ভারী কাপড় ঘাম আটকে রাখে, যা ঘামাচি বাড়ায়।

ঠান্ডা ও বাতাস চলাচল করা পরিবেশে থাকা
সম্ভব হলে শীতল বা বাতাস চলাচল করে এমন জায়গায় থাকুন, এতে শরীর ঠান্ডা থাকে এবং ঘাম কম হয়।

চুলকানো থেকে বিরত থাকা ও সঠিক যত্ন নেওয়া
ঘামাচি হলে নখ দিয়ে চুলকানো উচিত নয়, এতে সংক্রমণের ঝুঁকি থাকে। প্রয়োজনে ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে।

পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ
শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি, ডাবের পানি বা লেবুর শরবত পান করা জরুরি। এতে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

সূত্র: আনন্দবাজার

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গরমে ঘামাচি থেকে মুক্তির সহজ উপায় ও প্রতিরোধের কার্যকর টিপস

প্রকাশিত: ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬