বাংলাদেশ ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ‘ঝুমকা’

সংগৃহীত ছবি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক রাজনীতির এক পরিচিত মুখ। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্ক, আবার কখনও স্পষ্টবাদী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বিশ্বজুড়ে আলোচনায় থাকেন। তবে সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে—এবার কূটনীতি নয়, বরং ফ্যাশন।

পোস্টে রাজনৈতিক বার্তা থাকলেও নেটিজেনদের নজর কাড়ে তার কানে থাকা কারুকার্য করা একজোড়া ‘ঝুমকা’। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতীয় নেটিজেনদের মধ্যে এটি ব্যাপক আগ্রহ তৈরি করে। কেউ মজা করে প্রশ্ন তোলেন ‘হোয়াট ঝুমকা?’, আবার কেউ এর ইতিহাস ও উৎস জানতে চান।

মেলোনির এই ফ্যাশন নির্বাচন এক প্রাচীন সংস্কৃতির দিকে ইঙ্গিত করে। ঐতিহাসিক তথ্যমতে, প্রায় ২,০০০ বছর আগে দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যে মন্দিরের দেব-দেবীদের অলঙ্কার হিসেবে ঝুমকার ব্যবহার শুরু হয়। পরে এটি ভরতনাট্যম নৃত্যশিল্পীদের সাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

ষোড়শ শতকে মুঘল আমলে পারস্যের শিল্পরীতির প্রভাবে ঝুমকায় যুক্ত হয় মীনাকারি, কুন্দন ও পোলকির নকশা। ঘণ্টা আকৃতির এই অলঙ্কারটি মন্দিরের গম্বুজের প্রতীকী রূপ হিসেবে বিবেচিত হয় এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিতি পায়।

সময়ের সঙ্গে সঙ্গে একসময় মন্দির ও শাস্ত্রীয় নৃত্যের অনুষঙ্গ থাকা এই গয়না এখন বিশ্ব ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। ওড়িশার তারাকশি কাজ থেকে শুরু করে দক্ষিণ ভারতের সোনার ঝুমকি—সব ধরনের ঝুমকাই এখন আন্তর্জাতিক ফ্যাশন জগতে সমাদৃত।

সূত্র: দ্য ওয়াল

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ‘ঝুমকা’
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ‘ঝুমকা’

প্রকাশিত: ১২:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬