বাংলাদেশ ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈশ্বরদীতে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 29

পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ওই সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ এলাকায় অবস্থান করছিল। হঠাৎ করেই ছাত্রশিবিরের একটি মিছিল কলেজ গেট এলাকায় প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

ছাত্রদল নেতাদের অভিযোগ, শিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তাদের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে। একই সঙ্গে ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলেও দাবি করা হয়। এতে ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কয়েকজন আহত হন।

অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল এবং তারা অনুমতি নিয়েই কলেজ এলাকায় অবস্থান করছিল। শিবির নেতাদের অভিযোগ, মিছিল নিয়ে কলেজ গেটে পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব হাসান জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন এবং হামলার শিকার হয়েছেন।

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদীতে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ঈশ্বরদীতে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

প্রকাশিত: ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬