বাংলাদেশ ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০০ মিলিয়ন ডলারের অস্ত্র অর্ডার দিল ইসরায়েল

ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২০ কোটি ডলারের আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ কেনার অর্ডার দিয়েছে। এসব অস্ত্র সরবরাহ করবে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস।

এক বিবৃতিতে এলবিট সিস্টেমস জানায়, এ ধরনের অস্ত্র তৈরিতে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং তারা বহু বছর ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছে। বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের তৈরি গোলাবারুদ ইসরায়েলি বিমানবাহিনীর আকাশে সক্ষমতা বজায় রাখতে সহায়তা করছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রে স্বনির্ভরতা বৃদ্ধি এবং যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি জোরদার করতেই এই চুক্তি করা হয়েছে—এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেটজ।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তি দেশের অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এদিকে গাজায় চলমান অভিযানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭২ হাজার ৬৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৩২০ জন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
২০০ মিলিয়ন ডলারের অস্ত্র অর্ডার দিল ইসরায়েল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

২০০ মিলিয়ন ডলারের অস্ত্র অর্ডার দিল ইসরায়েল

প্রকাশিত: ০১:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬