বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

‘ডন-৩’ বিতর্কে ১০ কোটি রুপি ফেরত দিচ্ছেন রণবীর?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 25

সংগৃহীত ছবি

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা রণবীর সিং। মেগাবাজেট সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানোকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন আর্থিক সমঝোতার আলোচনায় গড়িয়েছে।

পরিচালক-প্রযোজক ফারহান আখতারের নির্মাণে সিনেমাটিতে রণবীরের কাজ করার কথা থাকলেও পরে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

মিড ডে’র বরাতে জানা গেছে, রণবীরের সরে দাঁড়ানোর পর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি মিলে প্রায় ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছিলেন বলেও খবর রয়েছে।

প্রথমদিকে এই দাবি মানতে অনীহা দেখান রণবীর সিং।

পরে বিষয়টি সমাধানে ভারতের প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়ার মধ্যস্থতার আলোচনা হয় বলে গুঞ্জন ছড়ায়। একই সময়ে আমির খানকেও সমঝোতায় যুক্ত থাকার কথা শোনা গেলেও তিনি পরে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

নতুন করে শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন রণবীর। তিনি ‘ডন-৩’-এর জন্য নেওয়া অগ্রিম পারিশ্রমিক হিসেবে প্রায় ১০ কোটি রুপি ফেরত দেওয়ার কথা ভাবছেন।

এছাড়া গুঞ্জন রয়েছে, নিজের পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর কিছু অংশীদারিত্বও ফারহান আখতারের হাতে তুলে দিতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জন ও জল্পনার পর্যায়েই রয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
‘ডন-৩’ বিতর্কে ১০ কোটি রুপি ফেরত দিচ্ছেন রণবীর?
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

‘ডন-৩’ বিতর্কে ১০ কোটি রুপি ফেরত দিচ্ছেন রণবীর?

প্রকাশিত: ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬